নাদালের প্রতিশোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুতেই যেন ছুটছিল না ফনিনি-গেরো। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকে রাফায়েল নাদালকে বিদায় করে দিয়েছিলেন ফাবিও ফনিনি। সব মিলিয়ে যা এ বছর ছিল এই ইতালিয়ানের কাছে স্প্যানিশ তারকার তৃতীয় পরাজয়। অবশেষে কাল খুলেছে গেরোটি। বেইজিংয়ে চায়না ওপেনের সেমিফাইনালে ফনিনিকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়েছেন ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী তারকা। ফাইনালে তাঁর প্রতিপক্ষ নোভাক জোকোভিচ। এএফপি।