নাদালের প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের পাঁচবারের দেখায় তিনবারই হেরেছেন। রাফায়েল নাদালের কাছে যেন দুর্বোধ্য একটা ধাঁধাই হয়ে উঠেছিলেন ফাবিও ফনিনি। অবশেষে পরশু ফনিনি-রহস্যের জট খুলতে পারলেন নাদাল। এই ইতালিয়ানকে ৬-২, ৭-৬ (৭/১) গেমে হারিয়ে উঠে গেছেন বার্সেলোনা ওপেনের সেমিফাইনালে, যেখানে তাঁর প্রতিপক্ষ জার্মানির ফিলিপ কোলশ্রেইবার। গিলের্মো ভিয়াসের ক্লে-কোর্টে রেকর্ড ৪৯টি শিরোপা ছোঁয়ার রেকর্ডও এখন হাতছানি দিচ্ছে। কদিন আগেই মন্টে কার্লোতে বছরে নিজের প্রথম শিরোপা জিতেছেন। বার্সেলোনা ওপেন জিতলে এটি হবে নাদালের দ্বিতীয় শিরোপা। এএফপি।