নাদালের মাইলফলক, কেভিতোভার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডনে ফেবারিটদের শুরুটা দারুণ হয়েছে। অস্ট্রেলিয়ার জন মিলম্যানকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল। অ্যান্ডি মারে হারিয়েছেন কাজাখস্তানের আলেজান্ডার বুবলিককে। মেয়েদের বিভাগে জয় নিয়ে মাঠ ছেড়েছেন পেত্রা কেভিতোভা আর ভেনাস উইলিয়ামস।

নাদালের চোখে নিজের সেরা খেলাটা মারে ঘাসের কোর্টেই খেলেন। তাঁর সঙ্গে উইম্বলডনে অভিষিক্ত একজন পেরে উঠবেন কেন! বুবলিককে কাল ৬-১, ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন মারে। মিলম্যানের বিপক্ষে ৬-১, ৬-৩, ৬-২ গেমের জয়টি নাদালের ক্যারিয়ারের ৮৫০তম। চোটের কারণে পিয়ের-উগ আরবারের বিপক্ষে আহত অবসর নেন নিক কিরিয়স। সন্তানসম্ভবা সেরেনা উইলিয়ামস নেই।  অভিষিক্ত এলিস মের্তেনসকে ৭-৬ (৯/৭), ৬-৪ গেমে হারিয়ে ভালো কিছুর ইঙ্গিতই দিলেন বড় বোন ভেনাস। কেভিতোভা ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন সুইডেনের ইয়োহানা লারসনকে। এএফপি।