নাদালের র্যাকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব দোষ গিয়ে পড়ল তাহলে নতুন র‌্যাকেটের ওপর! ক্লে কোর্টের নতুন মৌসুম শুরুর আগে পুরোনো র‌্যাকেটটাকে শোকেসে তুলে রেখেছিলেন রাফায়েল নাদাল। নতুন র‌্যাকেটে নতুন শুরু চেয়েছিলেন স্প্যানিশ ‘চ্যাম্পিয়ন’। কিন্তু হলো উল্টোটা। ক্লে কোর্টের রাজা পথ হারিয়ে ফেললেন প্রিয় লাল কোর্টে। মন্টে-কার্লো মাস্টার্সের ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হারটা তবু মানা যায়। কিন্তু বার্সেলোনা ওপেনে ‘অখ্যাত’ ফ্যাবিও ফনিনির কাছে হেরে আগেভাগেই বিদায়! কিছু একটা গড়বড় নিশ্চয়ই হয়েছে। অনুসন্ধানে বেরোলও সেটা—নতুন র‌্যাকেট! নতুন র‌্যাকেটে মানিয়ে নিতে না পারাতেই বিপর্যয়। নাদাল তাই আবার শরণ নিলেন পুরোনো র‌্যাকেটের। বহুদিনের পুরোনো সঙ্গীকে নিয়েই খেলবেন মৌসুমের শেষ পর্যন্ত। আর এরপরের ফাঁকা সময়টাতে অনুশীলন করবেন নতুন র‌্যাকেট নিয়ে। আবার কোর্টে নামার আগে সম্পর্কটা যদি গাঢ় করা যায়! এএফপি।