
সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় কে—এ নিয়ে তর্ক থামিয়ে দিয়েছেন আগেই। এখন রজার ফেদেরার কোর্টে নামেন নিজেকে ছাড়িয়ে যেতে; রেকর্ড বইয়ের পাতায় পাতায় আরও উজ্জ্বল করে তুলতে নিজের নাম। তা করতে করতে রজার ফেদেরার এখন রেকর্ডের বরপুত্র
বয়োজ্যেষ্ঠ
উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি, ৩৫ বছর ৩৪২ দিন বয়সে উইম্বলডন জিতেছেন ফেদেরার। পেছনে ফেলেছেন আর্থার অ্যাশকে। ১৯৭৫ সালে ৩১ বছর বয়সে উইম্বলডন জিতেছিলেন অ্যাশ।
১৯
পুরুষ বিভাগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা।
২৯
গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ফাইনাল।
৫০
গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি কোয়ার্টার ফাইনাল।
২৩
গ্র্যান্ড স্লামে একটানা সবচেয়ে বেশি সেমিফাইনাল।
৭০
গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি উপস্থিতি। এই রেকর্ডে আপাতত ফ্যাব্রিস সানতোরোর সঙ্গী ফেদেরার।
৩২১
গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ম্যাচ জয়।
৩৬
টানা সবচেয়ে বেশি সেট জয়। ২০০৬ ইউএস ওপেন থেকে ২০০৭ ফ্রেঞ্চ ওপেন পর্যন্ত।
২৩৭
টানা সবচেয়ে বেশি সপ্তাহ এক নম্বর।
৮
উইম্বলডনে সবচেয়ে বেশি শিরোপা।
৪২
গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি সেমিফাইনাল।
১৫
টানা ১৫ বছর কমপক্ষে একটি এটিপি শিরোপা। যে কীর্তি নেই অন্য কারও।
১০
গ্র্যান্ড স্লামে টানা সবচেয়ে বেশি ফাইনাল (২০০৫-০৭)।
৩৬
গ্র্যান্ড স্লামে টানা সবচেয়ে বেশি কোয়ার্টার ফাইনাল।
৬৫
টানা সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামে খেলা।
১১
এক গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ফাইনাল খেলা (উইম্বলডন)।
৩০২
এটিপি র্যা ঙ্কিংয়ে সবচেয়ে বেশি সপ্তাহ শীর্ষে থাকা।
চারে চার
তিনবার বছরের চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা একমাত্র পুরুষ খেলোয়াড়।
৪১২
টাইব্রেকারে সবচেয়ে বেশি জয়।
একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন টুর্নামেন্টে ছয়বারের বেশি চ্যাম্পিয়ন হয়েছেন ফেদেরার। ফেদেরার জিতেছেন ৬টি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস, ৭টি সিনসিনাটি মাস্টার্স, ৭টি দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপস, ৭টি সুইস ইনডোরস, ৮টি উইম্বলডন ও ৯টি হ্যাল ওপেন।
গ্র্যান্ড স্লাম জয়ে ফেদেরার ভেঙেছিলেন পিট সাম্প্রাসের রেকর্ড। ২০০৯ সালে ১৫তম শিরোপা জিতে ফেদেরার পেছনে ফেলেন সাম্প্রাসকে। পরে রাফায়েল নাদালও ছাড়িয়ে যান সাম্প্রাসকে।
অন্যান্য রেকর্ড
ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে সবচেয়ে বেশি শিরোপা (৬টি)।
মাস্টার্স টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ জয় (৩২১)।
২০০৩ থেকে ২০০৫ সালের মধ্যে শীর্ষ দশে থাকা প্রতিপক্ষের বিপক্ষে টানা ২৬ ম্যাচ জিতেছিলেন ফেদেরার।
ঘাসের কোর্ট (১৭) ও হার্ড কোর্টে (৬৩) সবচেয়ে বেশি শিরোপা।
আরও পড়ুন...