নিউইয়র্কের রাস্তায় ওঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের রাস্তায় ওঁরা
নিউইয়র্কের রাস্তায় ওঁরা

নব্বই দশকে নাইকির ওই বিজ্ঞাপনটার কথা মনে আছে? নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় হঠাৎ করেই টেনিস খেলতে শুরু করলেন পিট সাম্প্রাস ও আন্দ্রে আগাসি। সাড়া ফেলে দেওয়া ওই বিজ্ঞাপনটাই যেন আবার ফিরিয়ে আনছে নাইকি। সাম্প্রাস আর আগাসি তো আছেনই, আসলে বলা উচিত, কে থাকছেন না এখানে? ছবিতে অনেককে দেখেই চিনতে পারছেন। ওই যে সবার বাঁয়ে রাফায়েল নাদাল, মাঝে উচ্ছল মারিয়া শারাপোভা, স্মিত হাসি মুখে রজার ফেদেরার। ম্যাডিসন কি ও স্বর্ণকেশী ইউজিন বুশারকেও হয়তো কেউ কেউ চিনতে পারবেন। পেছনে সেরেনা উইলিয়ামসের পাশে একটু ঢাকা পড়ে গেছেন জন ম্যাকেনরো। আর সবার শেষে আগাসির ডান পাশে নিক কিরগিয়স ও অন্য পাশে গ্রিগর দিমিত্রভ। নিউইয়র্কের রাস্তায় বিজ্ঞাপনটি তৈরির সময় কয়েকটি র্যালির পাশাপাশি ভালোই ফটোসেশনও হয়েছে। পরে শারাপোভা টুইট করেছেন, ‘শুধু নাইকিই এমন কিছু করতে পারে।’ ও হ্যাঁ, সব মিলিয়ে এই ছবিতে কয়টি গ্র্যান্ড স্লাম আছে বলুন তো? ৮৬টি! মেইল অনলাইন।