নিজেরাই অবাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেনিস দিয়েই সবাই তাঁদের চেনে, টেনিস তাঁদের দিয়েছে দুহাত ভরেই। কিন্তু বেশ কয়েকবারই মনে হয়েছিল, কোর্ট থেকে উইলিয়ামস বোনেরা হারিয়েই গেছেন। ভেনাস একসময় খেলা ছেড়ে দিয়েছিলেন, সেরেনাও টেনিসের বাইরের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। টেনিসই শুধু তাঁদের ধ্যানজ্ঞান ছিল না। অথচ এখনো তাঁরা খেলে যাচ্ছেন। ব্যাপারটা বিস্মিত করছে তাঁদেরও। সেরেনা যেমন বললেন, ‘এই বয়সেও টেনিস খেলব, অবশ্যই এটা মনে করিনি। আমি মনে করেছি অন্য কিছু করব।’ ভেনাসও একই রকম বললেন, ‘আমি ভেবেছিলাম নিজের ব্যবসার দেখভাল করব।’ তাহলে এখনো খেলে যাচ্ছেন কীভাবে? দুজনের উত্তরে একই কারণ, ‘টেনিসের প্রতি প্রগাঢ় ভালোবাসা’। টেনিস থেকে দূরে গিয়েই হয়তো সেই ভালোবাসাটা আরও ভালো করে বুঝেছেন উইলিয়ামসরা। টেনিস ম্যাগাজিন।