নিশিকোরির 'প্রথম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের সাত লড়াইয়ে একবারও রাফায়েল নাদালকে হারাতে পারেননি কেই নিশিকোরি। ১৪টি গ্র্যান্ড স্লামের মালিক নাদালের বিপক্ষে অধরা সেই জয়ের দেখা পেলেন, মন্ট্রিয়লে রজার্স কাপের কোয়ার্টার ফাইনালটি জাপানি টেনিস তারকা জিতলেন ৬-২, ৬-৪ গেমে। এটিকে অঘটন বলার উপায় নেই। র্যাঙ্কিংয়ের চারে থাকা নিশিকোরি আটে থাকা নাদালের কাছে হারলেই বরং অঘটন হতো। ইউএস ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্টের ম্যাচটি জিততে নিশিকোরি সময় নেন মাত্র ৮২ মিনিট। সেমিতে তাঁর প্রতিপক্ষ অ্যান্ডি মারে। রয়টার্স।