পরাবাস্তব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাকেট হাতে আপনি হয়তো টেনিস কোর্টে নামলেন। আর অন্যদিক থেকে ঘণ্টায় প্রায় ১০০ মাইল গতিতে সার্ভ করে যাচ্ছেন স্বয়ং মারিয়া শারাপোভা! বাস্তবে হয়তো অসম্ভব, তবে এমনটি ঘটতে যাচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে। ইউএস ওপেনে টেনিস-ভক্তদের সামনে আসছে ‘তুমি বনাম শারাপোভা’ নামের এই পরাবাস্তব টেনিস খেলার সুযোগ। সার্ভ, ভলি, ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, নেট প্লে—কম্পিউটার প্রযুক্তি (সিজিআই) ব্যবহার করে এতে তুলে আনা হয়েছে শারাপোভার খেলার সব দিকই। এর জন্য শ্যুটিংয়ের সময়ে বিশেষ ধরনের পোশাক পরতে হয়েছে রুশ টেনিস খেলোয়াড়কে। খেলার মাঝে ভক্তদের বিভিন্ন বিষয়ে পরামর্শও দেবেন মেয়েদের টেনিসের দুই নম্বর তারকা। এই পরাবাস্তব টেনিস ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত শারাপোভা নিজেও। টুইটারে বিশেষ পোশাকে নিজের একটি ছবিও দিয়েছেন। ডেইলি মেইল অনলাইন।