পাকিস্তান ও ভুটানকে হারাল বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে আইটিএফ অনূর্ধ্ব-১২ দলগত টেনিসের বালক ও বালিকা দুই বিভাগেই জয় পেয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুতে কাল বাংলাদেশ বালক দল ২-১ ম্যাচে পাকিস্তানকে, এরপর বালিকা দলও একই ব্যবধানে ভুটানকে হারিয়েছে।
এককের দুটি ম্যাচের মধ্যে রুম্মন হোসেন জিতলেও হেরেছে মেহেদি হাসান। এরপর দ্বৈতে রুম্মন ও উৎস জুটি গড়ে হারিয়েছে পাকিস্তানের খেলোয়াড়দের। ভুটানের সঙ্গে বালিকা এককের দুটি ম্যাচই জিতেছে সাদিয়া আফরিন ও মাসফিয়া আফরিন। তবে দ্বৈতে সাদিয়া ও দীপান্বিতা জুটি হেরেছে ভুটানের কাছে।