পারিবারিক প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএস ওপেনের সেমিফাইনালে রবার্তা ভিঞ্চির কাছে হেরে ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম জয় থেকে বঞ্চিত হয়েছেন ২১টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা উইলিয়ামস। ছোট বোন সেরেনার হারের শোধ নিলেন বড় বোন ভেনাস উইলিয়ামস। কাল রবার্তা ভিঞ্চিকে ৫-৭, ৬-২, ৭-৬ (৭/৪) গেমে হারিয়ে চীনের উহান ওপেনের ফাইনালে পৌঁছেছেন সাতটি গ্র্যান্ড স্লামজয়ী আমেরিকান। আজ টুর্নামেন্টের ফাইনালে গারবিন মুগুরুজা অথবা অ্যাঞ্জেলিক কেরবারের মুখোমুখি হবেন ৩৫ বছর বয়সী ভেনাস। এএফপি।