প্রতারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ চলার সময় কোচের সঙ্গে সলাপরামর্শ নিষিদ্ধ। এটিপি, আইটিএফের বিধিবিধান তাই বলে। কিন্তু এর থোড়াই তোয়াক্কা করেন নোভাক জোকোভিচ ও তাঁর কোচ বরিস বেকার! ম্যাচ চলাকালে ইশারা-ইঙ্গিতে জোকোভিচকে পরামর্শ দেন বেকার! এক রেডিওকে জার্মান টেনিস গ্রেট জানিয়েছেন, ‘খেলোয়াড়-কোচের মধ্যে একটা বোঝাপড়া থাকে। মাঝেমধ্যে ও সাহায্যের জন্য তাকায়। জানতে চায়, তার খেলা কেমন হচ্ছে। নিজস্ব ভঙ্গিতে জানিয়ে দিই সে খারাপ না ভালো খেলছে।’ এ মন্তব্যের পর দুজনের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। অভিযোগ উড়িয়ে দিয়েছেন জোকোভিচ, ‘মনে হয় না আমরা প্রতারণা করছি। এটাকে আপনারা প্রতারণা বলতে পারেন না। বক্সে থাকার সময় তার দিকে সার্বক্ষণিক ক্যামেরা তাক করা থাকে। সার্ভ না স্লাইস, ব্যাকহ্যান্ড না ফোরহ্যান্ড খেলব সেটি যদি তিনি বোঝাতেন তো সবাই দেখতে পেত।’ ম্যাচের সময় কোচের সঙ্গে চোখাচোখির মধ্যে সহানুভূতির আদান-প্রদানের বাইরে ভিন্ন কিছু দেখতে নারাজ ‘জোকার’। টেনিসডটকম।