প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯টি ম্যাচ হেরে ক্যারিয়ারের বাজে একটা বছর কাটাচ্ছেন রাফায়েল নাদাল। পারলে মৌসুমটিকে ভুলে যেতে চাইবেন তিনি, তবে পরশুর ম্যাচটিকে নয়। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে এদিন নাদাল ৬-২, ৬-২ গেমে হারিয়ে দিয়েছেন র্যাঙ্কিংয়ের চার নম্বর, ফর্মে থাকা স্তানিশলাস ভাভরিঙ্কাকে। সুইস এই প্রতিপক্ষের কাছেই প্যারিস মাস্টার্সে হেরেছিলেন নাদাল। ‘আমার মনে হয় আমি যেভাবে খেলতে চেয়েছি, সেভাবে খেলতে পেরেছি’—আত্মবিশ্বাস জাগানিয়া জয়ের পর বললেন নাদাল। দিনের অন্য ম্যাচে অ্যান্ডি মারে হারিয়েছেন ডেভিড ফেরারকে। এএফপি।