প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমিক-সঙ্গে মানুষ কত কিছুই তো করে! মারিয়া শারাপোভার কথাই ধরুন। পেশাদার টেনিসে রুশ মেয়ে সর্বশেষ মিশ্র দ্বৈতে খেলেছেন ২০০৪ সালে। সেই থেকে গত এক দশকে আর কখনো বিপরীত লিঙ্গের খেলোয়াড়ের সঙ্গে জুটি বেঁধে কোর্টে নামেননি। তবে শারাপোভা আবার মিশ্র দ্বৈতে খেলবেন বলেই ঠিক করেছেন। তবে জুটি বাঁধবেন প্রেমিক গ্রিগর দিমিত্রভের সঙ্গে। চার বছরের ছোট দিমিত্রভের সঙ্গে শারাপোভা প্রেম করছেন অনেক দিন ধরেই। বেলজিয়ান তারকার সঙ্গে একান্তে মিশ্র দ্বৈতের অনুশীলন করছেন বলে জানিয়েছেন শারাপোভা, ‘সম্ভবত গ্র্যান্ড স্লামের মিশ্র দ্বৈতে খেলব না। যদিও সে সেখানেও খেলতে চায়। আমরা এ নিয়ে মজা করি এবং প্রায়ই অনুশীলন করি। সে অনেক ভালো এবং আমি নিজেকে খারাপ ভাবি না।’ ইয়াহু স্পোর্টস।