এবারের ইউএস ওপেনে তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন স্তানিসলাস ভাভরিঙ্কা। সুইস এই তারকা গ্র্যান্ড স্লামের ফাইনালই খেলেছেন তিনবার। উন্মুক্ত যুগের টেনিসে তিনবার ফাইনাল খেলে তিনটি শিরোপা জিতেছেন আর একজনই—ব্রাজিলের গুস্তাভো কুয়ের্তেন। এর বিপরীত চিত্রও আছে। তিনটি ফাইনাল খেলে তিনবারই ব্যর্থ অস্ট্রেলিয়ার টনি রোচ। ১৯৬৮ সালে টেনিসে উন্মুক্ত যুগ শুরুর আগে অবশ্য একবার ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন রোচ (১৯৬৬)। তবে আটজন আছেন, যাঁরা একাধিকবার ফাইনাল খেলেও স্বাদ পাননি গ্র্যান্ড স্লাম শিরোপার।
গ্র্যান্ড স্লাম ফাইনালের দুঃখীরা
০-৩ টনি রোচ অস্ট্রেলিয়া
০-২ স্টিভ ডেন্টন যুক্তরাষ্ট্র
০-২ কেভিন কারেন দ. আফ্রিকা, যুক্তরাষ্ট্র
০-২ মিরোস্লাভ মেসির চেকোস্লোভাকিয়া
০-২ টড মার্টিন যুক্তরাষ্ট্র
০-২ অ্যালেক্স করেতজা স্পেন
০-২ রবিন সোদারলিং সুইডেন
০-২ সেড্রিক পিওলিন ফ্রান্স
০-২ মার্ক ফিলিপ্পোসিস অস্ট্রেলিয়া