ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছরের মধ্যে পাঁচবার ফাইনালে উঠে প্রতিবারই চ্যাম্পিয়ন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনটাকে একান্তই নিজস্ব বানিয়ে ফেলেছিলেন সেরেনা উইলিয়ামস। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বার অস্ট্রেলিয়ান ওপেনের মেয়েদের একক জয়ের রেকর্ড গড়া মার্কিন তারকা থেমেছিলেন ওখানেই। পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর কাল সেই সেরেনা নিশ্চিত করলেন আবারও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলা। এই নিয়ে ছয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন ১৮টি গ্র্যান্ড স্লামের মালিক। উন্মুক্ত যুগে সেরেনার সমান ছয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছেন মার্টিনা নাভ্রাতিলোভা, মার্টিনা হিঙ্গিস ও ক্রিস এভার্টের মতো গ্রেটরা। সাতবার ফাইনাল খেলে এঁদের ওপরে শুধু অস্ট্রেলিয়ান খেলোয়াড় ইভোন গুলাগং। এঁদের কেউই অবশ্য সেরেনার মতো শতভাগ সাফল্য পাননি ফাইনালে।