ফাইনালে ওস্তাপেঙ্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস গড়েছিলেন সেমিফাইনালে উঠেই। ২০০৭ সালের পর ২০ বছরের কম বয়সে ফ্রেঞ্চ ওপেনের মেয়েদের এককের সেমিফাইনালে ওঠা প্রথম খেলোয়াড় হয়েছিলেন ইয়েলেনা ওস্তাপেঙ্কো। কাল ছিল আবার লাটভিয়ান টেনিস-কন্যার ২০তম জন্মদিন। তাতে নিজেকেই নিজে দিলেন উপহার! তিমিয়া বাসিনস্কিকে ৭-৬ (৭/৪), ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালেই উঠে গেছেন অবাছাই ওস্তাপেঙ্কো