ফাইনালে জোকোভিচ ফেদেরার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোভাক জোকোভিচের সামনে বাধা হতে পারলেন না রিচার্ড গ্যাসকেট। ফরাসি এই খেলোয়াড়কে কাল ৭-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে চতুর্থবারের মতো উইম্বলডেনর ফাইনালে উঠলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই। আগামীকালের ফাইনালে তাঁর প্রতিপক্ষ সাতবারের উইম্বলডনজয়ী রজার ফেদেরার। কাল তিনি সেমিফাইনালে ৭-৫, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন অ্যান্ডি মারেকে। এএফপি, রয়টার্স।
ফ্রেঞ্চ ওপেনজয়ী ভাভরিঙ্কাকে হারিয়ে সেমিতে উঠেছিলেন গ্যাসকেট। তাঁর সামনে জোকোভিচ—দুর্দান্ত একটা সেমিফাইনালই ছিল প্রত্যাশিত। কিন্তু লড়াইটা জমল না। প্রথম সেট টাইব্রেকারে জিতলেও পরের দুটি সেট সহজেই জিতে নিয়েছেন জোকোভিচ।