প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটি গ্র্যান্ড স্লাম ফাইনালে হারলেন রজার ফেদেরার। পুরুষ এককে সবচেয়ে বেশি (১৭) গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডটা তাঁর। তবে সবচেয়ে বেশি ফাইনালে হারের রেকর্ড থেকেও খুব দূরে নেই ফেদেরার! গ্র্যান্ড স্লামে ২৭টি ফাইনাল খেলে ১০টিতে হেরেছেন সুইস মাস্টার। তাঁর চেয়ে বেশি ফাইনাল হেরেছেন শুধু ইভান লেন্ডল। ১৯ বার ফাইনালে উঠে লেন্ডলের হার ১১ বার! ফেদেরার অবশ্য সবগুলো গ্র্যান্ড স্লামের শিরোপাই ছুঁয়ে দেখেছেন। তবে লেন্ডলের আক্ষেপ হয়ে আছে উইম্বলডন। অল ইংল্যান্ড ক্লাব কোর্টে দুবার ফাইনাল খেলেও খালি হাতে ফিরতে হয়েছে লেন্ডলকে। ফাইনাল হারের তালিকায় লেন্ডল, ফেদেরারের পরেই আছেন এবারের ইউএস ওপেনজয়ী নোভাক জোকোভিচ। পরশু ক্যারিয়ারের দশম গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ, তবে এ জন্য তাঁকে খেলতে হয়েছে ১৮টি ফাইনাল।