প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরের দিন ফাইনালের অগ্নিপরীক্ষা। স্নায়ুচাপ কাটাতেই হয়তো দেখতে বসলেন থ্রি হানড্রেড ছবিটা। দেখতে দেখতেই নোভাক জোকোভিচের রক্ত যেন ছলকে উঠল। জোকোভিচের তখন মনে পড়ে গেল, ‘আরে, এই ছবির মূল চরিত্রকে তো আমি চিনি!’ সঙ্গে সঙ্গেই হলিউড অভিনেতা জেরার্ড বাটলারকে একটা বার্তা পাঠালেন। আমন্ত্রণ জানালেন, পরের দিনের ম্যাচটা এসে দেখে যাওয়ার। কাল টিভি ক্যামেরায়ও বাটলারকে দেখা গেছে। জয়ের পর জোকোভিচ যখন উদ্যাপনে আত্মহারা, তখন গ্যালারি থেকে মিটিমিটি হাসছিলেন বাটলারও। এই জয়ে যে তাঁরও অবদান আছে! জোকোভিচ নিজেও পরে জানিয়েছেন, ছবিটা তাঁকে ভীষণভাবে উদ্দীপ্ত করেছিল। মজার ব্যাপার, বাটলার কিন্তু এমনিতে ফেদেরার-জোকোভিচ কারও সমর্থক নন। স্বদেশি অ্যান্ডি মারের ভক্ত তিনি। ভাগ্য ভালো, জোকোভিচের খেলাটা মারের সঙ্গে ছিল না! এএফপি