ফাইনালের আগে 'ফাইনাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোভাক জোকোভিচের ক্যারিয়ার-সূর্যটা মধ্যগগনে। আর অস্তের দিকে হেলে পড়েছে রজার ফেদেরারের। তবে টেনিস সার্কিটে দুজনের দ্বৈরথে এখনো ফুলকি ছোটে। সর্বশেষ দুটি গ্র্যান্ড স্লামের ফাইনালই এর প্রমাণ। অস্ট্রেলিয়ান ওপেনে অবশ্য ফাইনালের আগেই দেখা হয়ে যাচ্ছে দুজনের। গ্র্যান্ড স্লামে এটি হবে দুজনের ১১তম সেমিফাইনাল। উন্মুক্ত যুগের পুরুষ টেনিসে আর কোনো ‘জুটি’র এতবার সেমিফাইনালে দেখা হয়নি। গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশিবার মুখোমুখি হওয়ার রেকর্ডও এই দুজনের। গ্র্যান্ড স্লামে ফেদেরার-জোকোভিচ ১৫তম ম্যাচ আজ।

.
.

গ্র্যান্ড স্লামে দুজনের সেরা পাঁচ লড়াই
২০০৭ ইউএস ওপেন, ফাইনাল
জয়ী: ফেদেরার ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/২), ৬-৪
২০১০ ইউএস ওপেন, সেমিফাইনাল

জয়ী: জোকোভিচ ৫-৭, ৬-১, ৫-৭, ৬-২, ৭-৫
২০১১ অস্ট্রেলিয়ান ওপেন, সেমিফাইনাল
জয়ী: জোকোভিচ ৭-৬ (৭/৩), ৭-৫, ৬-৪
২০১১ ফ্রেঞ্চ ওপেন, সেমিফাইনাল
জয়ী: ফেদেরার ৭-৬ (৭/৫), ৬-৩, ৩–৬, ৭-৬ (৭/৫)
২০১৪ উইম্বলডন, ফাইনাল
জয়ী: জোকোভিচ ৬-৭ (৭/৯), ৬-৪, ৭-৬ (৭/৪), ৫-৭, ৬-৪

২৭
গ্র্যান্ড স্লাম এককে দুজনের মোট শিরোপা।
সূত্র: এএফপি

২২-২২
দুজনের দ্বৈরথে জয়-পরাজয়ে এখন সমতা

সেমিফাইনালের আগে
দুই বছর ধরে সত্যিই দুর্দান্ত খেলছে রজার। গত বছর দুটি গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলেছি আমরা। তিনি কতটা ভালো খেলেন বিশেষ করে বড় টুর্নামেন্টের শেষ পর্যায়ে, সেটি আমি ভালো জানি। তাঁর বিপক্ষে জিততে অবশ্য নিজের সেরাটা খেলতে হবে আমাকে। আশা করি, সেটা পারব আমি।
—নোভাক জোকোভিচ
গত তিনটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে আমি ধারাবাহিক খেলছি, যেমনটি আগে খেলতাম। আমি ভালো এবং বিনোদনদায়ী টেনিসই খেলছি। আমার খেলা নিয়ে আমি খুশি। কোনো সন্দেহ নেই, আমার কাছে এটা অনেক বড়।
—রজার ফেদেরার
সর্বশেষ পাঁচ মুখোমুখিতে তিনবারই জিতেছেন জোকোভিচ।
ম্যাচ নির্ধারণী সেট বেশি জিতেছেন জোকোভিচ (১২-৫)।
প্রথম সেটে পিছিয়ে পড়েও জোকোভিচ ম্যাচ জিতেছেন ৭ বার, ফেদেরার মাত্র ১ বার।
গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে মুখোমুখি ১৪ লড়াইয়ে ৮–৬–এ এগিয়ে জোকোভিচ।