ফারুক-প্রীতি চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবস টেনিসের বালক এককের অনূর্ধ্ব-১৮ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন ফারুক হোসেন। রমনা টেনিস কমপ্লেক্সে কাল ফাইনালে ফারুক হারিয়েছেন জুয়েল রানাকে। বালিকা এককের অনূর্ধ্ব-১৮ বিভাগে চ্যাম্পিয়ন আফরানা ইসলাম প্রীতি। ফাইনালে তিনি হারিয়েছেন রেবেকা সুলতানাকে। বালক এককের অনূর্ধ্ব-১৪ বছরে চ্যাম্পিয়ন রুম্মন হোসেন ফাইনালে হারিয়েছে রাকিব হোসেনকে। এই ইভেন্টে বালিকাদের চ্যাম্পিয়ন জেরিন সুলতানা হারিয়েছে ইতি আক্তারকে। বালিকা একক অনূর্ধ্ব-১২ বছর গ্রুপে চ্যাম্পিয়ন মাসফিয়া আফরিন।