ফেডারেশন কাপ টিটি আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর পর পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে আজ শুরু হচ্ছে ফেডারেশন কাপ টেবিল টেনিস। কাল সংবাদ সম্মেলনে টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর জানালেন, দেশের বিভিন্ন জেলা ও ক্লাব লিগের ১৪টি দল খেলবে এবারের প্রতিযোগিতায়। খেলা হবে একক ও দলগত ইভেন্টে। ফাইনাল ২৭ সেপ্টেম্বর। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান শামসুজ্জামান লিমিটেড।
বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্রই নেই এবারের ফেডারেশন কাপে। আর্থিক কারণেই দল নামাতে পারেনি শেখ রাসেল—কাল এমনটাই বললেন ক্লাবের কর্মকর্তা এনায়েত হোসেন মারুফ, ‘আমাদের ফুটবল দল এএফসি প্রেসিডেন্টস কাপে খেলছে। ওই দলের পেছনে একটা বড় অঙ্কের টাকা খরচ হওয়ায় এবার টিটি দল গড়তে পারিনি আমরা।’