ফেদেরার-এডবার্গ ছাড়াছাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজার ফেদেরার স্টেফান এডবার্গকে সব সময়ই পরিচয় দেন তাঁর ‘আদর্শ’ হিসেবে। ২০১৪ সালে তাঁকেই তাঁর কোচিং টিমের সদস্য করে আনেন ফেদেরার। কিন্তু দুই বছরের মাথায় সুইডেনের টেনিস কিংবদন্তি, এডবার্গের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল ফেদেরারের। এডবার্গের জায়গায় ক্রোয়েশিয়ার ইভান লুবচিচকে নিয়োগ দেবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ফেদেরার। তবে ২০০৮ সাল থেকে কাজ করা সভেরিন লুথিই ফেদেরারের প্রধান কোচ থাকছেন। এএফপি।