ফেদেরার না জোকোভিচ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একজনকে বলা যায় উইম্বলডনের রাজা, আরেকজন বর্তমান চ্যাম্পিয়ন। আজ কে হাসবেন শেষ হাসি?
 আজ জিতলে উন্মুক্ত যুগে উইম্বলডনে সবচেয়ে বেশি বয়সে (৩৩ বছর ৩৩৮ দিন) পুরুষ এককের শিরোপা জয়ের রেকর্ড করবেন ফেদেরার। ছাড়িয়ে যাবেন ১৯৭৫ সালে ৩১ বছর ৩৬০ দিন বয়সে উইম্বলডনজয়ী আর্থার অ্যাশকে।
 পুরুষ এককে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও হাতছানি দিচ্ছে ফেদেরারকে। ফেদেরারের মতো সাতবার উইম্বলডন জিতেছেন উইলিয়াম রেনশ ও পিট সাম্প্রাস।
 ০-২ সেটে পিছিয়ে পড়েও অনেকেই ম্যাচ জেতেন। যাঁরা বেশি জেতেন, তাঁদের অন্যতম ফেদেরার। প্রথম দুই সেটে পিছিয়ে পড়েও জোকোভিচ ম্যাচ জিতেছেন ৪টি, ফেদেরার ৯টি।
 পাঁচ সেটে গড়ানো ৪২টি ম্যাচের ১৯টিতে হেরেছেন ফেদেরার। ৩৩ ম্যাচের মাত্র আটটিতে জোকোভিচ।
গ্র্যান্ড স্লামে মুখোমুখি
ফেদেরার জোকোভিচ
অস্ট্রেলিয়ান ওপেন ১ ২
ফ্রেঞ্চ ওপেন ১ ১
উইম্বলডন ১ ১
ইউএস ওপেন ৩ ২
মোট ৬ ৬
১–১
গ্র্যান্ড স্লামে এটি দুজনের তৃতীয় ফাইনাল। আগের দুটি ফাইনাল ছিল ২০০৭ সালের ইউএস ওপেন ও ২০১৪ সালের উইম্বলডন। প্রথমটিতে ৭-৬ (৭/৪), ৭-৬ (৭/২), ৬-৪ গেমে জিতেছিলেন ফেদেরার। পরেরটিতে প্রায় চার ঘণ্টার লড়াইয়ে ৬-৭ (৭/৯), ৬-৪, ৭-৬ (৭/৪), ৫-৭, ৬-৪ গেমে জেতেন জোকোভিচ।
ফর্ম
দুজনকে আলাদা করা কঠিন।
এ বছর ৫০টি ম্যাচের ৪৭টিতেই জিতেছেন জোকোভিচ। ফেদেরার ৪৬ ম্যাচের ৪০টিতে। ঘাসের কোর্টে দুজনই আরও দুর্দমনীয়—যেটিতে এ বছর ফেদেরার ও জোকোভিচের রেকর্ড ১১-০ ও ৬-০!
২০–১৯
দুজনের ৩৯টি দ্বৈরথে জয়ের পাল্লাটা ফেদেরারের দিকে একটু হেলে। তবে গ্র্যান্ড স্লামে ৬-৬ সমতা।
কে কোথায়
ফেদেরার জোকোভিচ
৩৩ বয়স ২৮
৬ ফুট ১ ইঞ্চি উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি
২ র‌্যাঙ্কিং ১
৮৬ শিরোপা ৫৩
২৯১–৪৭ গ্র্যান্ড স্লাম রেকর্ড ১৯৯–৩৪
৭৯–৯ উইম্বলডন রেকর্ড ৫১–৮
৯,০৯,৩৬,২৮৯ ক্যারিয়ার প্রাইজমানি ৭,৯৩,৮৭,৬৫৭

ফাইনালের আগে
নোভাকের সঙ্গে এখন যেকোনো জায়গায় খেলতে পারাটাই দারুণ ব্যাপার। কারণ সে বড় মাপের খেলোয়াড়। ক্যারিয়ারজুড়ে দারুণ সাফল্য ওর। কয়েক বছর ধরে কোর্টে অবিশ্বাস্য আধিপত্য দেখাচ্ছে, বিশেষ করে হার্ড কোর্টে। ঘাস এবং ক্লে-কোর্টেও উন্নতি করেছে সে। ওকে হারানোটা কঠিন। খেলাটির জন্য ও ভালো। —ফেদেরার

আমাকে ভালো খেলোয়াড় হতে যারা সাহায্য করেছে, ও তাদের একজন। তার বিপক্ষে ম্যাচে আমি এমন সব আবেগ এবং বিষয়ের মধ্য দিয়ে গেছি. যা আমাকে বুঝতে সাহায্য করেছে ভালো খেলোয়াড় হতে, তার বিপক্ষে জিততে এবং গ্র্যান্ড স্লাম ট্রফি জিততে কী করতে হবে আমাকে। যখন বেশি দরকার, তখনই সেরা খেলাটা খেলতে পারে বলেই ও এত বড় চ্যাম্পিয়ন। —জোকোভিচ