ফেদেরার-সেরেনা সমান সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় রাউন্ডে জয়ের পর সেরেনা
তৃতীয় রাউন্ডে জয়ের পর সেরেনা

জয়ের রেকর্ড সংখ্যাটা এখন ৩০৭। নতুন রেকর্ড হওয়ার আগে ৩০৮-এর ডাকে রোমাঞ্চিত সেরেনা, ‘নারী-পুরুষদের মধ্যে সবার ওপরে থাকাটা বিরল ঘটনা। সত্যিই ভালো লাগার একটা ব্যাপারও। অবশ্যই সংখ্যাটাকে আমি আরও ওপরে নিতে চাই।’ সম্প্রতি কাঁধের চোটে ভুগেছেন। উইম্বলডন জয়ের পর কখনো কখনো ছন্দহীনও মনে হয়েছে সেরেনাকে। কিন্তু পরশু সুইডিশ প্রতিপক্ষকে এক ঘণ্টার মধ্যেই হারিয়ে দিলেন মেয়েদের টেনিসের ‘নাম্বার ওয়ান’। নিজের ফিটনেসটা যে ভালো একটা অবস্থানে আছে, জানালেন সেটিও, ‘খুব ভালো আছি। আমি এটা নিয়ে অনেক পরিশ্রম করছি। যাতে আমি এ অবস্থাটা ধরে রাখতে পারি।’

সেরেনার রেকর্ড জয়ের দিনে চতুর্থ রাউন্ডে উঠেছেন সিমোনা হালেপ, আগ্নিয়েস্কা রাদভানস্কা, ভেনাস উইলিয়ামস। পুরুষ বিভাগে শেষ ষোলো নিশ্চিত করেছেন হুয়ান মার্টিন দেল পোত্রো, স্তানিসলাস ভাভরিঙ্কা, কেই নিশিকোরি, গ্রিগর দিমিত্রভ ও অ্যান্ডি মারে। এএফপি।

 পুরুষ

৩০৭   রজার ফেদেরার

২৩৩   জিমি কনর্স

২২৬    নোভাক জোকোভিচ

২২৪    আন্দ্রে আগাসি

২২২    ইভান লেন্ডল

 নারী

৩০৭   সেরেনা উইলিয়ামস

৩০৬   মার্টিনা নাভ্রাতিলোভা

২৯৯   ক্রিস এভার্ট

২৭৮   স্টেফি গ্রাফ

২৪২    ভেনাস উইলিয়ামস

* পরিসংখ্যান পরশু পর্যন্ত