অ্যান্ডি মারের স্বপ্নটা আজ আকাশ ছুঁল। প্রথম ব্রিটিশ টেনিস খেলোয়াড় হিসেবে এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন। ১৯৭৩ সালে র্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর তাঁর আগে এ চূড়ায় উঠতে পেরেছেন মাত্র ২৫ জন খেলোয়াড়। আর গত ১২ বছরে সংখ্যাটা ছিল মাত্র ৩। রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের যুগে অন্য কোনো খেলোয়াড়ের সুযোগ হয়নি শীর্ষে ওঠার। তবে মারে শীর্ষস্থান কত দিন ধরে রাখতে পারেন সেটাই দেখার বিষয়। অস্ট্রিয়ার টমাস মুস্টার ও অস্ট্রেলিয়ার প্যাট্রিক রাফটার যেমন এক সপ্তাহ পরই শীর্ষস্থান হারিয়েছেন। তবে ব্যতিক্রমও আছে, ২০০৪ সালে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পাওয়ার পর পরের ৪ বছর ফেদেরারকে আর কেউ হঠাতে পারেননি শীর্ষ থেকে!

টানা সবচেয়ে বেশি সপ্তাহ র্যাঙ্কিং-শীর্ষে
২৩৭
রজার ফেদেরার
সুইজারল্যান্ড
২ ফেব্রুয়ারি, ২০০৪-১৭ আগস্ট, ২০০৮
১৬০
জিমি কনর্স
যুক্তরাষ্ট্র
২৯ জুলাই, ১৯৭৪-২২ আগস্ট, ১৯৭৭
১৫৭
ইভান লেন্ডল
চেকোস্লোভাকিয়া
৯ সেপ্টেম্বর, ১৯৮৫-১১ সেপ্টেম্বর, ১৯৮৮
১২২
নোভাক জোকোভিচ
সার্বিয়া
৭ জুলাই, ২০১৪-৬ নভেম্বর, ২০১৬
১০২
পিট সাম্প্রাস
যুক্তরাষ্ট্র
১৫ এপ্রিল, ১৯৯৬-২৯ মার্চ, ১৯৯৮