প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেনিসের অনেক রেকর্ডই রজার ফেদেরারের দখলে। প্রথম পুরুষ প্রতিযোগী হিসেবে গ্র্যান্ড স্লাম টেনিসে এবার আরেকটি মাইলফলক ছোঁয়ার হাতছানি তাঁর সামনে। মেয়েদের টেনিসে ক্রিস এভার্ট (৫৪) ও মার্টিনা নাভ্রাতিলোভা গ্র্যান্ড স্লামে কোয়ার্টার ফাইনাল খেলায় পঞ্চাশের মাইলফলক ছুঁলেও কোনো পুরুষ প্রতিযোগীর এই কৃতিত্ব নেই। ২৮ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে উঠলে এবার এখানেও ‘প্রথম’ হয়ে যাবেন সুইস কিংবদন্তি।
পুরুষদের গ্র্যান্ড স্লামে বেশি কোয়ার্টার ফাইনাল
৪৯ রজার ফেদেরার (সুইজারল্যান্ড)
৪১ জিমি কোনর্স (যুক্তরাষ্ট্র)
৩৭ রয় এমারসন (অস্ট্রেলিয়া)
৩৭ নোভাক জোকোভিচ (সার্বিয়া)
৩৬ আন্দ্রে আগাসি (যুক্তরাষ্ট্র)