ফেদেরারে থামলেন উইলিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপকথার জন্ম দিয়ে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছিলেন মার্কাস উইলিস। তাঁর স্বপ্নযাত্রা থামল সেখানেই। কাল উইম্বলডনের সেন্টার কোর্টে উইলিস মুখোমুখি হয়েছিলেন সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরারের। অনেক দিন পর উইম্বলডনের দর্শকদের দেখা গেল ফেদেরারের প্রতিপক্ষকে উৎসাহিত করতে। অবশ্য র্যা ঙ্কিংয়ে ৭৭৫ নম্বরে থাকা উইলিসকে হারাতে মাত্র ৮৫ মিনিট সময় নিয়েছেন ফেদেরার। উইলিসকে ৬-০, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। স্টার স্পোর্টস।