ফেদেরারের আরেকটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি প্রথমে নাম লেখালেন রজার ফেদেরার। পরশু সিনসিনাটি ওপেনের দ্বিতীয় রাউন্ডে কানাডার ভাসেক পসপিসিলকে হারিয়ে এটিপি মাস্টার্স সিরিজে ৩০০তম জয় পেয়েছেন সুইস মহাতারকা। ৩৩ বছর বয়সী ফেদেরার প্রায় দুই ঘণ্টায় জিতেছেন ৭-৬ (৭/৪), ৫-৭, ৬-২ গেমে। পাঁচ বছর আগে এই সিনসিনাটিতেই ২০০তম মাস্টার্স ম্যাচ জিতেছিলেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার। এএফপি।
এটিপি মাস্টার্সে সবচেয়ে বেশি জয়
৩০০ রজার ফেদেরার সুইজারল্যান্ড
২৮১ রাফায়েল নাদাল স্পেন
২৫১ আন্দ্রে আগাসি যুক্তরাষ্ট্র
২৩১ জিমি কনর্স যুক্তরাষ্ট্র
২২৩ ইভান লেন্ডল চেকোস্লোভাকিয়া/ যুক্তরাষ্ট্র