ফেদেরারের চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিসটা মোটামুটি ভালোই খেলেন, ১৭টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। তাঁর স্ত্রীও টেনিস খেলতেন। তবে ছেলেমেয়েদের টেনিসে নিয়ে আসার ইচ্ছে নেই তাঁর। ইনি রজার ফেদেরার! ছয় বছর আগে ফেদেরার-মিরকা দম্পতির ঘর আলো করে এসেছিল দুই যমজ মেয়ে। আর গত বছর এসেছে দুই যমজ ছেলে। তবে সুইস মাস্টারের মনে হয় না এই চার সন্তানের কেউ টেনিসে আসবে, ‘তারা কেউ টেনিস খেলোয়াড় হবে এবং রড লেভার অ্যারেনায় খেলবে, এটা আমার মনে হয় না।’ দেয়ালে ঝুলিয়ে রাখা র্যাকেট বা শোকেসে সাজিয়ে রাখা ট্রফিগুলো দেখে সন্তানেরা যদি টেনিসের দিকে ঝোঁকে, সেটি অন্য কথা। তবে টেনিস খেলতে কাউকে বাধ্য তিনি করবেন না। সন্তানেরা খেলাধুলায় আগ্রহী হলে ফেদেরার বরং চাইবেন তারা স্কিয়িংয়ে যাক, ‘আমি বরং তাদের অন্য খেলায় যেতে সমর্থন দেব। স্কিয়ার হয়ে উঠছে, সেটা দেখতে পারাটা হবে খুবই রোমাঞ্চের।’ এএফপি।