ফেদেরারের জয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮তম গ্র্যান্ড স্লাম জিতেছেন রজার ফেদেরার। তবে আর্সেনাল খেলোয়াড়দের উদ্যাপন দেখে মনে হচ্ছিল তাঁরাই কিছু জিতেছেন। মেলবোর্ন পার্কের ফাইনালটা আর্সেনাল খেলোয়াড়েরা দেখেছেন তাঁদের জিমনেসিয়ামের বড় পর্দায়। সুইস কিংবদন্তির জয় যখন নিশ্চিত হলো, কী উচ্ছ্বাস আর্সেনালের খেলোয়াড়দের! মেসুত ওজিল তো খুশিতে লাফিয়েই উঠলেন। এই মুহূর্তটা ভিডিও করে ইনস্টাগ্রামে দিয়েছেন ফেদেরারের দেশের ফুটবলার গ্রানিত জাকা। তবে সতীর্থদের এই উচ্ছ্বাসের মধ্যে মুখ ভার করে বসে ছিলেন তিন আর্সেনাল খেলোয়াড়—নাচো মনরিয়েল, হেক্টর বেয়েরিন ও লুকাস পেরেজ। কেন বুঝতে পেরেছেন তো? তাঁরা তিনজনই স্প্যানিশ। ওঁদের সমর্থনটা যে স্পেনের রাফায়েল নাদালের পক্ষে ছিল, সেটা কি আর বলতে হবে! ফোরফোরটু।