প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি সপ্তাহেই ইস্তাম্বুলের ক্লে কোর্টে ক্যারিয়ারে ৮৫তম এপিটি শিরোপা হাতে তুলেছেন। ২৪ মে শুরু ফ্রেঞ্চ ওপেনের আগে এই সাফল্য বড় প্রেরণাই হওয়ার কথা রজার ফেদেরারের। কিন্তু ক্লে কোর্টের টুর্নামেন্টে যাওয়ার আগে বড় একটা ধাক্কাই খেলেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক। মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে তুমুল লড়াই করে ৬-৭ (২/৭), ৭-৬ (৭/৫), ৭-৬ (১৪/১২) গেমে হেরে গেছেন অবাছাই অস্ট্রেলিয়ার নিক কিরিয়সের কাছে। র্যাঙ্কিংয়ের ৩৫তম অবস্থানে থাকা কিরিয়স গত উইম্বলডনের চতুর্থ রাউন্ডে বিদায় দিয়েছিলেন রাফায়েল নাদালকে। মাদ্রিদ ওপেনের চেনা কোর্টে পরশু অবশ্য ৬-৪, ৬-৩ গেমে আমেরিকার স্টিভ জনসনকে হারিয়েছেন নাদাল। মহিলা বিভাগে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের দ্বিতীয় রাউন্ডে জয় তুলেছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে। এএফপি।