প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনালে ওঠার পরই হয়তো বলে দেওয়া যাচ্ছিল রজার ফেদেরারের শোকেসে আরেকটি ট্রফি জমা পড়ছে। কিন্তু সাংহাই মাস্টার্সের ফাইনালটি কাল মোটেই মসৃণ হলো না ‘সুইস মাস্টারের’ জন্য। অবাছাই ফ্রান্সের জাইলস সিমন ফেদেরারকে দুটি সেটেই নিয়ে গেলেন টাইব্রেকারে। ফেদেরার শেষ পর্যন্ত জিতলেন ৭-৬ (৮/৬) ও ৭-৬ (৭/২) গেমে। এটি তাঁর ২৩তম এটিপি মাস্টার্স শিরোপা। প্রথমবারের মতো চীনে কোনো শিরোপা জিতে উচ্ছ্বসিত ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক, ‘এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট জয়ের আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। তবে সিমনও খুবই ভালো খেলেছে।’ বিবিসি।