প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় টুর্নামেন্টের সাফল্যের প্রধান পুঁজি হলো আত্মবিশ্বাস। এ মাসের ২৪ তারিখ শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের আগে রজার ফেদেরার তা পেলেন ইস্তাম্বুল ওপেন জিতে। ফাইনালে উরুগুয়ের পাবলো কেভাসকে ৬-৩, ৭-৬ (১৩/১১) গেমে হারিয়ে জিতলেন ক্যারিয়ারের ৮৫তম শিরোপা। ক্লে কোর্টে তিন বছরের মধ্যে এটি সুইস তারকার প্রথম শিরোপা। ফ্রেঞ্চ ওপেনের আগে ক্লে কোর্টের এই সাফল্যে উদ্দীপ্ত হওয়ার কথাই বললেন ফেদেরার, ‘আমি আরেকটি শিরোপা জিতেছি, পেয়েছি আত্মবিশ্বাস। নিজের খেলা নিয়ে এখন সত্যিই আমার ভালো লাগছে।’ ক্লে কোর্টে এটির আগে সর্বশেষ শিরোপা জিতেছিলেন ২০১২ সালে, মাদ্রিদে। এএফপি।