ফেদেরার-জোকোভিচের 'নিরামিষ' শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮৫তম উইম্বলডন জয়ে রেকর্ড ফেদেরারের। ছবি: রয়টার্স
৮৫তম উইম্বলডন জয়ে রেকর্ড ফেদেরারের। ছবি: রয়টার্স

উইম্বলডনের শুরুটা এত সহজ হবে, এটা বোধ হয় ভাবেননি রাজার ফেদেরার কিংবা নোভাক জোকোভিচের কেউই। দুজনের প্রতিপক্ষই যেন রীতিমতো ম্যাচটা তাঁদের হাতে তুলে দিলেন। ফেদেরার যখন ইউক্রেনের প্রতিপক্ষ আলেকজান্ডার ডোগোপোলভের বিপক্ষে ৬-৩, ৩-০-এ এগিয়ে আছেন, তখনই ডেগোপোলভ চোট পেয়ে কোর্ট থেকে উঠে গেলেন।
প্রায় একইভাবে ম্যাচ জিতেছেন জোকোভিচ। স্লোভাক প্রতিপক্ষ মার্টিন ক্লিজান ম্যাচ চোট পেয়ে ম্যাচ ছেড়ে দেন যখন সার্ব তারকা এগিয়ে ৬-২, ২-০-এ।
এমন ‘নিরামিষ’ জয়ে ঠিক তৃপ্তি পাচ্ছেন না দুই তারকার কেউই। জোকোভিচ বললেন, ‘এভাবে ম্যাচ শেষ হোক আমি চাইনি।’

এমন সহজ জয় চাননি জোকোভিচ। ছবি: এএফপি
এমন সহজ জয় চাননি জোকোভিচ। ছবি: এএফপি

ফেদেরারের অনুভূতিও একই। তবে টানা ১৯তম উইম্বলডনে আট নম্বর শিরোপার খোঁজে নেমে ফেদেরার অবশ্য দারুণ একটা কীর্তি গড়ে ফেলেছেন। ক্যারিয়ারের ১০,০০০তম ‘এইস’টা তিনি মেরেছেন এই ম্যাচেই। এমন কীর্তি টেনিস ইতিহাসে আছে আর মাত্র দুই খেলোয়াড়ের। একজন গোরান ইভানেসেভিচ, অন্যজন ইভো কার্লোভিচ। কাল উইম্বলডনে নিজের ৮৫তম জয়টিও তুলে নিয়েছেন ফেদেরার।
ওপেন যুগে ফেদেরারের চেয়ে বেশি ম্যাচ উইম্বলডনে আর কেউই জেতেননি। তিনি পেছনে ফেললেন জিমি কনর্সকে।
আজ আবার মাঠে নামবেন গতবারের চ্যাম্পিয়ন ব্রিটেনের অ্যান্ডি মারের। তাঁর প্রতিপক্ষ ডাস্টিন ব্রাউন। সূত্র: এএফপি