ফেদেরার-নাদাল জুটি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজার ফেদেরার বনাম রাফায়েল নাদাল। টেনিস সার্কিটে বিখ্যাত দ্বৈরথের একটি। বিশ্বজোড়া টেনিস অনুরাগীরা এই দুই তুমুল প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে চেয়ে থাকে চাতকের মতো। কোর্টের দুই প্রান্তে দুজনের থাকা মানেই যে টেনিসের অনুপম প্রদর্শনী!
এই দুই প্রতিদ্বন্দ্বী জুটি বাঁধলে কেমন হয়! স্বপ্নের মতো শোনালেও আশায় বুক বাঁধতে পারেন টেনিসপ্রেমীরা। আগামী সেপ্টেম্বরই দুজন হতে পারেন সতীর্থ। জুটি বেঁধে লড়তে পারেন ম্যাচ জয়ের জন্য। ২২ থেকে ২৪ সেপ্টেম্বর প্রাগে হবে লেভার কাপ টেনিস। সেখানে ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালের সঙ্গে জুটি বেঁধে খেলার আগ্রহের কথা জানিয়েছেন ১৮টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার, ‘আমি সব সময়ই রাফার সঙ্গে খেলতে চেয়েছি...আমাদের দ্বৈরথটা সব সময়ই বিশেষ কিছু। ওর জাদুকরি ফোরহ্যান্ড কতবার যে আমাকে ফাঁকি দিয়ে গেছে!’