ফ্যাশন ও সেরেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন এমনই, কিছুতেই থেমে থাকে না! ইউএস ওপেনের সেমিফাইনালে রবার্তা ভিঞ্চির কাছে হেরে গেছেন। অপ্রত্যাশিত এই হারে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্লামের রেকর্ড ছোঁয়া হয়নি, জেতা হয়নি ২৭ বছরের মধ্যে প্রথম মহিলা প্রতিযোগী হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম।

সেই অপূর্ণতার দুঃখ ভুলে ‘নিউইয়র্ক ফ্যাশন উইকে’ পরশু উপস্থিত হলেন ফ্যাশন ডিজাইনার সেরেনা। তাঁর নকশা করা বসন্ত-গ্রীষ্মের ২৩টি পোশাক প্রদর্শিত হলো নিউইয়র্কের হেল’স কিচেন ভেন্যুতে। সেরেনার পোশাক প্রদর্শনীতে সামনের দর্শকসারিতে থেকে মডেলদের ক্যাটওয়াক দেখলেন ভোগ পত্রিকার সম্পাদক আনা উইন্টোর। ছিলেন র্যাপার ড্রেক, সেরেনার নতুন ‘বয়ফ্রেন্ড’ বলে যাঁকে ধারণা করা হচ্ছে। সেরেনার এই ছবি দুটি তাঁর পোশাক প্রদর্শনী অনুষ্ঠানেই তোলা মেইল অনলাইন