প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা টেনিস তারকাদের কথা উঠলে বর্তমান-সাবেক, অনেক খেলোয়াড়েরই নাম আসে। কিন্তু অ্যামি ফ্রেজিয়ারের নামটি আসে না। অথচ উন্মুক্ত যুগের মেয়েদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামে উপস্থিতির রেকর্ডটির একক মালিক ছিলেন আমেরিকার এই সাবেক খেলোয়াড়। ১৯৯০ সালে পেশাদার টেনিসে অভিষিক্ত ফ্রেজিয়ার মোট ৭১টি গ্র্যান্ড স্লাম খেলেছেন। চলতি উইম্বলডনে অংশ নিয়ে ভেনাস অবশ্য ফ্রেজিয়ারের রেকর্ডের অংশীদার হয়েছেন। এতগুলো গ্র্যান্ড স্লামে অংশ নিয়ে ভেনাস ৭ বার ট্রফি হাতে নিলেও দুর্ভাগ্য ফ্রেজিয়ারের। জীবনে একবারও ট্রফি হাতে তোলা হয়নি তাঁর। সেরা সাফল্য অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল।