ফ্রেঞ্চ ওপেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৯১ সালে শুরু টুর্নামেন্টের ১১৪তম আসর আজ থেকে। ক্লে কোর্টের গ্র্যান্ড স্লামে পুরুষ ও মহিলা দুই বিভাগের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস।

নোভাক জোকোভিচ
নোভাক জোকোভিচ

জোকোভিচকে হাতছানি
চারটি গ্র্যান্ড স্লামের চারটিই জিতেছেন এমন খেলোয়াড়ের সংখ্যা মাত্র ৭—ফ্রেড পেরি, ডন বাজ, রড লেভার, রয় এমারসন, আন্দ্রে আগাসি, রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। ‘ক্যারিয়ার স্লাম’জয়ীদের এই দলে এবার নাম লেখাতে পারেন নোভাক জোকোভিচ।

নাদাল
নাদাল


নাদালের ‘লা ডেসিমা’?

এ বছর ১০টি টুর্নামেন্ট খেলে মাত্র একটিতে জিতেছেন। ৩৪ ম্যাচে ২৫ জয়, ৯টি হার। এই পরিসংখ্যানই বলছে, ফর্মটা ভালো যাচ্ছে না ১৪টি গ্র্যান্ড স্লামের মালিকের। কিন্তু টুর্নামেন্টটা যখন ফ্রেঞ্চ ওপেন, নয়বারের চ্যাম্পিয়ন নাদালকে কীভাবে ভুলে যান?

সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস

তাঁরা দুজন
গত তিন আসরের দুটিতেই জিতেছেন মারিয়া শারাপোভা। মাঝখানে এক বছর সেরেনা উইলিয়ামস। ২০০৪ সালের পর যিনি হারেননি শারাপোভার কাছে। দুজনের দেখা হলে তা হবে ফাইনালেই।
পুরুষ ও মহিলা এককের চ্যাম্পিয়নরা এবার পাবেন ১৮ লাখ ইউরো করে। দুই রানারআপ ৯ লাখ ইউরো।
মহিলা এককে সবচেয়ে বেশি সাতবার চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিস এভার্ট। •
পুরুষ বিভাগ নাদালের একচ্ছত্র আধিপত্য দেখলেও মেয়েদের বিভাগ গত আট বছরে দেখেছে সাত চ্যাম্পিয়ন। এই সময়ে টানা দুবার চ্যাম্পিয়ন হতে পারেননি কেউ। •
২০০০ সালে মেরি পিয়ার্সের পর ফ্রান্সের কেউ মহিলা এককে চ্যাম্পিয়ন হতে পারেননি। •
সবচেয়ে বেশি শিরোপার মতো পুরুষ এককে টানা সবচেয়ে বেশিবার (৫) চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (২০১০-২০১৪)।
১৯৮৩
সর্বশেষ ১৯৮৩ সালে পুরুষ এককের শিরোপা জিতেছেন ফ্রান্সের কোনো খেলোয়াড় (ইয়ানিক নোয়া)
৩৮
গত ৩২ বছরে না পারলেও পুরুষ এককে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন ফরাসিরাই।
৭৩
পুরুষ এককে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন গিলের্মো ভিলাস
৯৪
মেয়েদের এককে স্টেফি গ্রাফ