ফ্রেঞ্চ ওপেনে নেই ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজার ফেদেরারবিহীন গ্র্যান্ড স্লাম সর্বশেষ কবে হয়েছিল? ফেদেরারের নিজেরই মনে আছে কি না সন্দেহ, সেই ১৯৯৯ সালে ইউএস ওপেনে খেলতে পারেননি। এরপর টানা ৬৫টি গ্র্যান্ড স্লামে খেলেছেন ‘ফেডেক্স’। সেই ধারার ছেদ পড়তে যাচ্ছে এবারের ফ্রেঞ্চ ওপেনে। পিঠের চোটের কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী এই সুইস। পিঠ ও হাঁটুর চোট এই বছরের শুরু থেকেই ভোগাচ্ছিল ফেদেরারকে। এ বছর মাত্র চারটি টুর্নামেন্টে খেলেছেন। নিজের ফেসবুক পেজে চোটকেই কারণ হিসেবে দেখিয়েছেন, ‘দুঃখের সঙ্গে বলছি এবারের ফ্রেঞ্চ ওপেনে আমি না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হচ্ছে প্রস্তুত হওয়ার আগে খেললে সেটা অযথা ঝুঁকি নেওয়া হয়ে যাবে।’ এএফপি।