প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরেনা উইলিয়ামসের মন খুব খারাপ। কারণ জ্যাকি ছেড়ে চলে গেছে তাঁকে। দেড় যুগেরও বেশি সময় ধরে সম্পর্ক, একটা সৌভাগ্য নিয়েই উইলিয়ামস পরিবারে এসেছিল জ্যাকি। কয়েক দিন অসুস্থ থাকার পর মারা গেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে মঙ্গলবার খবরটি দিয়েছেন সেরেনা উইলিয়ামস। মৃত্যুর কয়েক দিন আগে জ্যাকির সঙ্গে তোলা একটা ভিডিওও পোস্ট করেছেন। সেরেনা লিখেছেন, ‘১৭ বছর আগে আমার প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের সপ্তাহ দুয়েক আগে পেয়েছিলাম জ্যাকিকে, আমার বিশেষ বন্ধু। আমাকে ছেড়ে চলে গেল সে।’ জ্যাকি শুধু বাসাতেই সঙ্গ দিত না সেরেনাকে, কখনো-সখনো ডব্লুটিএ ট্যুরেও সঙ্গী হতো সেরেনার। জ্যাকির পূর্বাপর না জানলে এতক্ষণে মনে প্রশ্ন জাগার কথা—জ্যাকিটা কে? সেরেনার পোষা কুকুর, যার শূন্যতা অনুভব করছেন সেরেনা। মেইল অনলাইন, ফক্স স্পোর্টস।