বন্ধুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোর্টে সেরেনা উইলিয়ামসকে কেমন দেখায়, এক প্রদর্শনী ম্যাচে সেটা অনুকরণ করে দেখিয়েছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। আর তা দেখাতে গিয়ে তাঁকে শরীরের বিশেষ বিশেষ জায়গায় পেঁচাতে হয়েছিল কাপড়। এই নিয়ে ঝড় উঠেছিল সমালোচনার। পরস্পরকে কটাক্ষ করে কেউ কিছু না বললেও একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। তো সেই সেরেনা ও ওজনিয়াকি এখন ভালো বন্ধু। নিউইয়র্ক ম্যারাথনের ফিনিশিং লাইনে ওজনিয়াকির জন্য দাঁড়িয়েছিলেন সেরেনা। একসঙ্গে ছুটি কাটিয়েছেন তাঁরা, হাত ধরাধরি করে গিয়েছেন ফ্যাশন শোতে। তাঁরা এখন পরস্পরের কাছে কতখানি, সেটা বুঝতে সেরেনার পরশুর এই টুইটটি না পড়লেই নয়, ‘আমরা এ বছর অনেক কাছাকাছি চলে এসেছি। আমরা একসঙ্গে শিখেছি, কেঁদেছি এবং হেসেছি। এই বছরে তুমি আমার জীবনে সেরা আবির্ভাব। তোমাকে খুব ভালোবাসি।’ ফিরতি টুইটে ওজনিয়াকি কী লেখেন এখন এটাই দেখার। ফক্স স্পোর্টস।