বন্ধুর জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন একাতারিনা মাকারোভা। লাল দুর্গে এটাই তাঁর সেরা সাফল্য। তবু মন ভালো নেই রুশ টেনিস খেলোয়াড়ের। থাকবে কী করে? তৃতীয় রাউন্ডে যে তিনি ৬-২, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন স্বদেশি ইয়েলেনা ভেসনিনাকে! তাঁরা দুজন খুব কাছের বন্ধু। ভেসনিনার সঙ্গে জুটি বেঁধেই ২০১৩ ফ্রেঞ্চ ওপেনের মহিলা দ্বৈতে শিরোপা জিতেছিলেন। ভেসনিনার সঙ্গে সপ্তম সাক্ষাতে ষষ্ঠ জয়ের আনন্দ করবেন তা না, বান্ধবীকে হারিয়ে দেওয়ার ‘বেদনায়’ মুষড়ে পড়েছেন, ‘এটা বাজে একটা অনুভূতি। এটার পুনরাবৃত্তি আমি আর চাই না।’ কোর্টে পয়েন্ট পাওয়া, সেট জয় কিংবা ম্যাচ—কোনো কিছুতেই উচ্ছ্বাস দেখাননি মাকারোভা। আর ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে বলেই ফেললেন, ‘হ্যাঁ, আমি খুশি নই।’ এএফপি।