বর্ষসেরা জোকোভিচ-সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইম্বলডনসহ এ বছর সাতটি এটিপি শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। এই সাফল্যই ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের (আইটিএফ) বর্ষসেরার স্বীকৃতি এনে দিয়েছে সার্বিয়ান তারকাকে। বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন ইউএস ওপেনজয়ী সেরেনা উইলিয়ামস। আইটিএফ গতকাল ঘোষণা করেছে দুই বর্ষসেরার নাম। দুজনই আগে একাধিকবার জিতেছেন এই পুরস্কার। এ নিয়ে চতুর্থবারের মতো আইটিএফের বর্ষসেরা হলেন জোকোভিচ, পঞ্চমবারের মতো সেরেনা। আরেকবার আইটিএফের বর্ষসেরা হওয়ার পর সেরেনা প্রতিক্রিয়া, ‘পঞ্চমবারের মতো আইটিএফের বিশ্বসেরা হওয়ায় খুবই সম্মানিত বোধ করছি। বছরটি ছিল চ্যালেঞ্জ ও শিরোপার। আরেকটি গ্র্যান্ড স্লাম জিততে পারা এবং র্যাঙ্কিংয়ের একে থেকে বছর শেষ করতে পারায় আমি গর্বিত।’ রয়টার্স।