বর্ষসেরা মারে-কারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলেছেন এ বছর। শিরোপা জিতেছেন উইম্বলডন ও ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের। জিতেছেন অলিম্পিক টেনিসের শিরোপাও। আন্তর্জাতিক টেনিসে বছরটা যে তাঁরই, সেই স্বীকৃতিও পেয়ে গেলেন অ্যান্ডি মারে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) বর্ষসেরা পুরুষ টেনিস খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই স্কটিশ। অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেনজয়ী জার্মানির অ্যাঞ্জেলিক কারবার হয়েছেন আইটিএফের বর্ষসেরা নারী খেলোয়াড়। রয়টার্স।