বর্ষসেরা সেরেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে অনেক কিছুই জিতেছেন সেরেনা উইলিয়ামস। ২১টি গ্র্যান্ড স্লাম শিরোপা। ডব্লুটিএর বর্ষসেরার খেতাব সাতবার। কিন্তু ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেডের বর্ষসেরার স্বীকৃতি কখনোই পাননি। দারুণ একটা মৌসুম কাটানো সেরেনার সেই অতৃপ্তিও ঘুচল এবার। সেরেনার আগে ১৯৫৬ সালে প্রবর্তিত স্পোর্টস ইলাস্ট্রেটেডের এই বর্ষসেরার খেতাব জিতেছেন মাত্র দুজন নারী ক্রীড়াবিদ—জিমন্যাস্ট ম্যারি লু রেটন ও স্পিড স্কেটার বনি ব্লেয়ার। কাল নিউইয়র্কে এই পুরস্কার নেওয়ার সময় সেরেনার সঙ্গে ছিলেন বড় বোন ভেনাস উইলিয়ামস ও মা ওরাসেন প্রাইস। এএফপি।