প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামনের সপ্তাহেই বছর শেষের এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস। প্রতিযোগিতায় ফেদেরার-বাধা টপকাতে পারলেই ২০১৪ সাল শেষ করবেন র্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে। সেটির আগে কোথায় অনুশীলনে ঘাম ঝরাবেন তা না, আগামী বেশ কয়েক দিন তাঁকে সময় কাটাতে হবে স্ত্রীর পাশে। না, হঠাৎ করেই জোকোভিচের টেনিস থেকে মনোযোগ নড়ে যায়নি। তাঁর এই ব্যস্ততার আসল কারণ হলো, জোকোভিচ-ইয়েলেনা দম্পতির ঘর আলো করে এসেছে নতুন অতিথি। কাল পুত্রসন্তানের বাবা হওয়ার খবরটা ব্যক্তিগত ওয়েবসাইট এবং ফেসবুকে নিজেই দিয়েছেন জোকোভিচ, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইয়েলেনা জোকোভিচ স্বাস্থ্যবান ও অপূর্ব সুন্দর একটি পুত্রসন্তানের মা হয়েছে। ওর নাম রাখা হয়েছে স্টেফান। মা ও সন্তান—দুজনই ভালো আছে।’ সন্তানভাগ্য নিশ্চয়ই টেনিস কোর্টে নিয়ে যেতে চাইবেন জোকোভিচ? এএফপি।