বালকদের ফাইনালে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে আইটিএফ অনূর্ধ্ব-১২ দলগত টেনিসের বালক বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ। স্বাগতিক নেপাল দলই আজ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।
কাল সেমিফাইনালে বাংলাদেশের ছেলেরা ৩-০ ম্যাচে হারিয়েছে ভুটানকে। ছেলেরা জিতলেও সেমিফাইনালে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। বালকদের এককে রুম্মন হোসেন ও মেহেদী হাসান জয়ের পর জুটি বেঁধে দ্বৈতেও জিতেছে। এই জয়ে কাজাখস্তানে এশিয়ান আইটিএফ অনূর্ধ্ব-১২ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।