বিদায় নিলেন মারেও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালটা দুহাত ভরে দিয়েছিল অ্যান্ডি মারেকে। জিতেছিলেন উইম্বলডন, জিতেছিলেন অলিম্পিক সোনাও। কিন্তু এবার উইম্বলডন শেষ হলো কোয়ার্টার ফাইনালেই। আজ সেন্টার কোর্টে স্যাম কোয়েরির কাছে ৩-৬, ৬-৪, ৬-৭ (৪), ৬-১, ৬-১ গেমে হেরেছেন মারে।
যদিও প্রথম তিন সেটের দুটিতেই এগিয়েছিলেন মারে। চতুর্থ সেটে কোমরের চোট নতুন করে বাগড়া দেওয়ায় সেই যে পিছিয়ে গেলেন, আর এগোতে পারেননি। তবে উইম্বলডনে শিরোপা ধরে রাখার মিশনে নামা তারকাকে বিদায় করার অভিজ্ঞতা এটিই প্রথম নয় কোয়েরির। গত বছর ২০১৫ উইম্বলডন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে দিয়েছিলেন তিনি।
২৯ বছর বয়সী কোয়েরির এটাই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল। পুরুষ এককে ২০০৯ সালের পর প্রথম আমেরিকান হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে পা রেখেছেন কোয়েরি! সূত্র: এএফপি, রয়টার্স।